বন্যাদুর্গতদের ত্রান বিলি করতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে আলাল যাবার পথে পাঁচপাড়া ও মাকলের এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম প্রসেনজিত কর্মকার(৩০)ডাক নাম বাপ্পা। বাড়ি গাজোলের বিবেকানন্দ পল্লিতে। দুই বছর হয়েছে বিয়ে হয়েছিল বাপ্পার। বাড়িতে তার ভাই বোন ও বৃদ্ধ মা বাবা আছেন।
জানা গিয়েছে, এদিন ট্রাকটারে করে গাজোলের একটি ক্লাব থেকে ত্রান সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকাগুলিতে যাচ্ছিল। সেই সময় ট্রাকটার থেকে পরে যায় বাপ্পা। পরার সময় ট্রাকটারের চাকায় বাপ্পার মাথায় গুরুত্বর আঘাত লাগে। বাকি অন্যান্য সদস্যরা বাপ্পাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।তার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে বাপ্পার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাবার পথে ফারাক্কা সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয় রাত্রি ১০.১৫ নাগাদ। তার মৃত্যুতে শোকাহত পরিবার ও স্থানীয়রা।